Monday, March 20, 2017

১৭ ই মার্চ বঙ্গবন্ধু' র জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

Tags


বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র চট্টগ্রাম মহানগর আয়োজিত বঙ্গবন্ধু' র জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও হালিশহর থানা কমিটি ঘোষণা করা হয় খুলশিস্থ ইম্পেরিয়াল হিল্ চত্বরে। 
চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এড. দিরঘতম বড়ুয়া দিগু' র সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র চট্টগ্রামের উপদেষ্ঠা ফারুক খালেক চৌঃ, প্রধান বক্তা তরুন আওয়ামীলীগ নেতা, ফটিক ছড়ি উপজেলা সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লিগের মনোনয়ন প্রত্যাশী ড. ফয়সাল কামাল, আলোচনা সঞ্ছালনা করেন মহানগর ছাত্ত্রলিগের বিজ্ঞ্যান ও প্রযুক্তি উপ সম্পাদক ইসমাইল হোসেন শুভ, আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রুবেল হোসেন, নগর ছাত্রলীগ নেতা মঞ্জু, তারেক, হৃদয়, সহ আরও অনেকে।
উল্লেখ্য অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যাংকিং ও বিনিয়োগ বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ২০০৩ সালে বঙ্গবন্ধু চর্চা তরুন সমাজের কাছে পৌঁছে দিতে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন, তিনি বর্তমানে প্রধান সমন্বয় কারী হিসেবে সংগঠন টি কে দিক নির্দেশনা দিচ্ছেন।


EmoticonEmoticon