![]() |
| Add caption |
নিজস্ব প্রতিবেদন
উন্নয়ন, সক্ষমতা, ত্যাগ, সুশাসন ও অসাম্প্রদায়িক চেতনার শপথ হোক আজকের বিজয় দিবসের শক্তি- বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র’র সভাপতি, সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর এক যৌথ বিবৃতিতে বলা হয়। ১৬ ই ডিসেম্বরএর মহান বিজয় দিবস ও ১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র এই বিবৃতি প্রদান করেন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালির মুক্তির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গঠনের পথে অর্থনৈতিক মুক্তি, বংগবন্ধুর রাজনৈতিক দর্শন, সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধের পটভুমি, আন্তর্জাতিক সম্পর্ক, মধ্যম আয়ের দেশ, আঞ্চলিক অর্থনীতি ও উন্নয়ন, তথ্য প্রযুক্তি সহ সমসাময়িক সমাজ, অর্থনীতি ও সুষম সমাজ বিনির্মাণের উপাদান সমুহের উপর গবেষণা, ওয়ার্কশপ, সেমিনার সহ বিভিন্ন প্রকাশনা প্রকাশ করাই এই গবেষণা কেন্দ্র’র মুখ্য দায়িত্ব।

EmoticonEmoticon